ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

দেশে চালু হচ্ছে ট্যুরিস্ট সিম

#

নিজস্ব প্রতিবেদক

১৩ ডিসেম্বর, ২০২২,  12:54 PM

news image

বিশ্বের বিভিন্ন দেশে ট্যুরিস্টদের জন্য সিম চালু থাকলেও বাংলাদেশে তা এতদিন ছিল না। এবারে দেশে ট্যুরিস্ট সিম চালু করতে যাচ্ছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।সোমবার (১২ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিটিআরসি জানিয়েছে, ট্যুরিস্টদের জন্য ৭, ১৫, ৩০ দিন মেয়াদে এই সিম কার্ডগুলো সচল থাকবে। বাংলাদেশের যেকোনো স্থল,নৌ ও বিমানবন্দর থেকে এই সিম সংগ্রহ করা যাবে। ট্যুরিস্ট সিম একটি নির্দিষ্ট ব্লকের বাইরে দিতে পারবে না অপারেটরগুলো। এই সিম রুপান্তর করা যাবে না। যদি দীর্ঘমেয়াদী সিম প্রয়োজন হয় তবে বিডার ওয়ার্ক পারমিটের মাধ্যমে নিতে পারবে। বিদেশি বা পর্যটকদের জন্য ভিন্ন অফার-প্যাকেজ দিতে পারবে অপারেটরগুলো। তবে দেশে-বিদেশে ডেটা, ভয়েস, এসএমএস ও কম্বো প্যাকেজের বাইরে আর কোনো প্যাকেজ অফার করতে পারবে না। সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্মে এ সিম আলাদাভাবে চিহ্নিত করা হবে। একটি পাসপোর্টে সর্বোচ্চ দুটি সিম নিবন্ধন করা যাবে। থাকবে ই-সিম সুবিধাও। জানতে চাইলে বিটিআরসির ভাইস চেয়ারম্যান মো. মহীউদ্দিন আহম্মেদ বলেন, পর্যটকদের বাংলাদেশ ভ্রমণ আরও নিরাপদ এবং আনন্দময় করে তোলার জন্য ট্যুরিস্ট সিম চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম