ঢাকা ১১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী জাপানের মারুবেনি কর্পোরেশন কলকাতা থেকে দেশে ফিরল সাবেক ছাত্রলীগ নেতা রোটনের মরদেহ সাজেক সড়কে অবরোধ: আটকে আছেন প্রায় ১২৫০ পর্যটক পেসারদের তোপে বিধ্বস্ত আফগানিস্তান, বড় লিড বাংলাদেশের ২০২৭ সালে রমজান কবে শুরু, জানালেন আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীরা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা ন্যাশনাল ব্যাংকে আবেদন শুরু, টাকা তোলা যাবে ১৫ অক্টোবর থেকে ‘মোদি ভারতের জন্য লজ্জার’ মুক্তি পেয়ে অভিজিতের বার্তা নভেম্বরের শেষের দিকে রূপপুরের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরু ‘গ্রেপ্তার বা আটক নয়, আমাকে অপহরণ করা হয়েছিল’: ধ্রুব রাঠি

দেশে করোনায় গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু

#

০১ জানুয়ারি, ২০২২,  2:39 AM

news image

দেশে নভেল করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যু দাঁড়াল ২৮ হাজার ৭২ জনের। নতুন করে আরও ৫১২ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৮৫ হাজার ৫৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছে ২৯০ জন। এ নিয়ে দেশে মোট ১৫ লাখ ৪৯ হাজার ১০১ জন করোনা থেকে সুস্থ হলো। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৮৫২টি ল্যাবে ১৮ হাজার ৬৭৩টি নমুনা পরীক্ষা করা হয়।

নমুনা সংগ্রহ করা হয় ১৮ হাজার ৫২২টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৭৪ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৩ দশমিক ৮০ শতাংশ। আজ মৃত্যুবরণকারীদের মধ্যে একজন পুরুষ, অপরজন নারী। মোট পুরুষ মারা গেছে ১৭ হাজার ৯৫৭ জন এবং নারী ১০ হাজার ১১৫ জন। মৃত্যুবরণকারীদের একজনের বয়স ২১ থেকে ৩০ ও অপরজনের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এদের মধ্যে একজন ঢাকার ও অপরজন খুলনা বিভাগের। তাঁরা দুজনই সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত বছরের ৮ মার্চ। এ ছাড়া দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত বছরের ১৮ মার্চ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম