ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ‘তোমাদের উদ্দেশে কিছু বলতে চাই’—অকৃতকার্য শিক্ষার্থীদের মন্ত্রী জ্বালানি খাতে বেসরকারি বিনিয়োগ নিয়ে আগ্রহী সরকার: জ্বালানিমন্ত্রী মুক্তিযুদ্ধের ইতিহাস ছোট করার চেষ্টা করছে স্বাধীনতাবিরোধীরা: রিজভী দেশে প্রথমবার নৌযান শুমারি, শুরু ২০ আগস্ট পঞ্চগড়ে ওএমএস কার্যক্রমে ভয়াবহ অনিয়ম: চালান ছাড়াই চাল পাচার বিদেশি বিনিয়োগকারীদের সহযোগিতা করতে সরকার প্রস্তুত রাষ্ট্রপতি পদে এখনও ঠিক হয়নি বিএনপি প্রার্থী : চিফ হুইপ ভূমধ্যসাগর থেকে ১৫ বাংলাদেশি উদ্ধার জীববৈচিত্র্য সংরক্ষণে জাতীয় পুরস্কার পেল চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি

দেশে ওমিক্রনের নতুন ধরন বিএফ-৭ শনাক্ত

#

নিজস্ব প্রতিবেদক

০১ জানুয়ারি, ২০২৩,  1:56 PM

news image

দেশে করোনার ওমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। চীন থেকে আসা এক ব্যক্তির শরীরে নতুন এই উপধরন শনাক্ত হয়েছে। রোববার (১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, বিএফ-৭ এ আক্রান্ত একজনসহ করোনা আক্রান্ত বাকি তিনজন চীনা নাগরিক সুস্থ আছেন। ডা. নাজমুল ইসলাম বলেন, নতুন উপধরন নিয়ে ভয়ের কিছু নেই। নতুন এই ধরনে সংক্রমণ যেন না বাড়ে সেদিকে যথেষ্ট গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, সংক্রমিত দেশগুলো থেকে যারা আসছেন, তাদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষায় যাদের নমুনা পজিটিভ পাচ্ছি তাদের আইসোলেটেড করছি, আরটিপিসিআর করছি। উল্লেখ্য, চীন ও ভারতসহ কয়েকটি দেশে বিএফ-৭ উপধরনের কারণে সংক্রমণের হার বাড়ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম