ঢাকা ২৪ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

দেশে আগামীমাসে কমতে পারে ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২২,  6:18 PM

news image

দেশে ভোজ্যতেলের দাম আগামী অক্টোবরে কমতে পারে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে রংপুরে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। টিপু মুনশি বলেন, বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমছে। ফলে দেশের বাজারে তা সমন্বয় করা হবে। আশা করছি, আগামী মাসেই এখানে ভোজ্যতেলের মূল্য কমবে। ইতোমধ্যে এ নিয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, সম্প্রতি ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এ সফরে দ্বিপক্ষীয় ব্যবসায়িক আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়বে। এ সংক্রান্ত সুযোগ-সুবিধাও বৃদ্ধি পাবে। এর আগে গত ২৩ আগস্ট সয়াবিন তেলের দাম ৭ টাকা বাড়ায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। বিশ্ববাজারে কমতে থাকলেও এ সিদ্ধান্ত নেয় তারা। ফলে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম দাঁড়ায় ১৯২ টাকা।  লিটারপ্রতি খোলা সয়াবিন তেলের দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আর ৫ লিটারের বোতলজাতের দর পড়ে ৯৪৫ টাকা। এছাড়া ১ লিটার খোলা পাম অয়েলের মূল্য ধরা হয় ১৪৫ টাকা। তবে এর আগে গত ১৭ জুলাই সয়াবিন ও পাম তেলের দাম কমায় তেল বিপণনকারী কোম্পানিগুলো। বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম কমায় এ সিদ্ধান্ত নেয় তারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম