ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত বিএনপির সরোয়ার আলমগীরের এমপি পদ বহালই থাকছে যুক্তরাষ্ট্রের টালমাটাল গোয়েন্দা দপ্তরের হাল ধরছেন ট্রাম্পের আস্থাভাজন জে ক্লেটন রোবট আমদানি নিষিদ্ধ করে চীনকে বিপাকে ফেলল আমেরিকা? মুমিনের সফলতার পথে ১০ প্রতিবন্ধকতা মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা, চরম উত্তেজনা বিশ্ববাণিজ্য: চীন তেল মজুত করায় বিপর্যয় এড়িয়েছে বিশ্ববাজার

দেশের ৯০ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়: ফখরুল

#

নিজস্ব প্রতিবেদক

২৪ জুলাই, ২০২৩,  2:25 PM

news image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের ৯০ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়। বাংলাদেশের মানুষ সরকারের হাত থেকে মুক্তি চায়। সোমাবার (২৪ জুলাই) দুপুরে দলের যৌথসভা শেষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আমরা কখনো প্রতিহিংসার রাজনীতি করি না,বিশ্বাস করি না। এটা জনগণের আন্দোলন, দেশের ৯০ ভাগ মানুষ সরকারের পরিবর্তন চায়। এ আন্দোলন অবশ্যই সফল হবে। ফখরুল বলেন, দেশের মানুষ ঐক্যবদ্ধ। এ আন্দোলনে সরকার বাধ্য হবে দাবি মেনে নিতে। শুধু বাংলাদেশ নয়, বিদেশিরাও সুষ্ঠু নির্বাচন চায়। তিনি বলেন, ইইউ পর্যবেক্ষক পাঠানো অর্থহীন, যদি অংশগ্রহণমূলক নির্বাচন না হয়।  ২৭ জুলাই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সমাবেশের বিষয়ে তিনি বলেন, ২৭ জুলাইয়ের মহাসমাবেশ হঠাৎ করে আসেনি। সংঘাতমূলক পরিস্থিতির জন্যই একইদিন সমাবেশের ডাক দেয়া হয়েছে। কোনো সংঘাতমূলক পরিস্থিতি হলে এর দায় সরকারকেই নিতে হবে, আশাকরি সংঘাতময় পথ পরিহার করবেন। মির্জা ফখরুল বলেন, একতরফাভাবে ক্ষমতায় থাকতেই তত্ত্বাবধায়ক সরকার বেআইনিভাবে বাতিল করেছে সরকার। আওয়ামী লীগ গণতন্ত্রকে ধ্বংস করেছে, মানুষের মৌলিক মানবাধিকার নেই। গুম, খুন, হত্যা, নির্যাতন প্রতিদিনের কর্মসূচিতে পরিনত হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম