ঢাকা ০৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় ছয় কোটি টাকার নতুন ধরনের ‘কুশ’ মাদকসহ আটক ১ ২ থেকে ৩ দিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: জ্বালানিমন্ত্রী ওয়ালিয়া ইউনিয়ন ভূমি অফিসে দালালের দৌরাত্ম্যের অভিযোগ, দুর্নীতিমুক্ত সেবা নিয়ে প্রশ্ন হাম উপসর্গে আরও ৬ মৃত্যু দুই সপ্তাহ পর আংশিক চালু এলএনজি টার্মিনাল মিরাজের অপরাজিত সেঞ্চুরিতে বাংলাদেশের লড়াই ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ভিসা নিয়ে সতর্ক করলো ভারতীয় হাইকমিশন রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা ভারত হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে: রিজভী

দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  9:53 PM

news image

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে দেশের সব গার্মেন্টস কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (৪ আগস্ট) তৈরি পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ পক্ষ থেকে এমন নির্দেশনা দেয়া হয়েছে। এ বিষয়ে বিজিএমইএ’র সভাপতি এসএম মান্নান কচি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় শ্রমিক কর্মচারী ভাইবোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হলো। এরআগে, বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনায় সোম থকে বুধবার (৫-৭ আগস্ট) পর্যন্ত সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এছাড়া সহিংসতা এড়াতে রোববার সন্ধ্যা ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ বলবতের তথ্য জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে দেয়া নির্দেশনায় বলা হয়, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন বলবৎ করা হয়েছে। এদিকে অসহযোগ আন্দোলনের প্রথমদিনে দেশব্যাপী সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ ৭৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম