ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দেশের মানুষ টেক্স দিলেও সেবা পায় না: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০২৫,  7:54 PM

news image

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের দেশে টেক্স জিডিপি রেশিও ৭.২৫ শতাংশ হলেও ব্রাজিলে এ হার ২৬ শতাংশ। এর কারণ দেশের মানুষ টেক্স দিলেও সেবা পায় না। সোমবার (২২ সেপ্টেম্বর) ডিএসসি টাওয়ারে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, দেশে অর্থায়নের অভাব থাকলেও টেক্সের ওপর নির্ভর করলে চলবে না৷ ব্যাংকের উপর নির্ভরতা কমাতে হবে। সেই সঙ্গে প্রাইভেট সেক্টরের ওপর নির্ভরতা বাড়াতে হবে। তিনি বলেন, সবাই টেক্স কমাতে বলেন। এমন করা হলে সামনের দিনে বেতন-ভাতা দেয়াও কঠিন হয়ে পড়বে। একই প্রগ্রামে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেন, বিশ্বের তুলনায় স্টক মার্কেটে আমাদের অবস্থা লন খুবই দুর্বল। বিনিয়োগের জন্য ব্যাংকের ওপর নির্ভরতা কমিয়ে শেয়ার বাজারের দিকে দাবিত হতে হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আনিসুজ্জামান চৌধুরী বলেন, নিয়ন্ত্রণের মনোভাব থেকে বেরিয়ে উন্নয়নের মনোভাবের দিকে যেতে হবে। বিনিয়োগের পরিবেশ তৈরি করা যায়নি বলেই দেশের বাহিরে টাকা চলে গেছে বলেও মন্তব্য করেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম