ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম রেমিট্যান্সে ভর করে ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত গ্যাস-বিদ্যুতের সংকট আরও এক সপ্তাহ চলতে পারে ২৩ বছর পর ইরাক ছাড়ছে সব মার্কিন সেনা যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে সম্মত যুক্তরাষ্ট্র-ইরান চিকিৎসা চালিয়ে যেতে আবারও লন্ডনে ইলিয়াস কাঞ্চন বিদেশ থেকে ফেরত আসা শ্রমিকদের ভাতা বাড়ানোর চেষ্টা চলছে : নুরুল হক নারী কেবিন ক্রু’র যৌন হয়রানির মামলার সমঝোতায় ৪.৫ মিলিয়ন ডলার দিচ্ছে এয়ারলাইনস এক্সে ফাঁস ‘দ্য ওডিসি’, কয়েক ঘণ্টায় দেখল ২১ লাখের বেশি মানুষ

দেশের বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটে ধীরগতি

#

আইটি ডেস্ক

১৮ জুলাই, ২০২৪,  2:15 PM

news image

হঠাৎ গতকাল থেকে রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে মোবাইল ইন্টারনেটের গতি কমে গেছে। যার ফলে অনেকেই ফেসবুক ও মেসেঞ্জারে প্রবেশ করতে পারছেন না। আবার কেউ কেউ প্রবেশ করতে পারলেও এগুলোতে বার্তা বা ছবি পোস্ট করতে এবং অন্যদের পোস্টে ক্লিক করে সেগুলো দেখতে পারছেন না। শুধু তা-ই নয়, ফেসবুকের হালনাগাদ পোস্ট খুঁজে পেতেও সমস্যা হচ্ছে অনেকের। ঘুরেফিরে শুধু ঘণ্টাখা‌নেক বা তার চে‌য়ে বে‌শি সময় আগে করা পো‌স্টগুলো সাম‌নে আস‌ছে। বুধবার (১৭ জুলাই) দুপুরের পর থেকেই দেশের প্রায় সব মোবাইল অপারেটরের ইন্টারনেট ধীরগতিতে চলার পাশাপাশি ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা হচ্ছে। বিশেষ ক‌রে, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, পল্টন এলাকায় ইন্টারনেটের গ‌তি কমার তথ্য মিলেছে। আজ ১৮ জুলাই সকালে জানা গেছে, বুধবার রাত থেকে মোবাইল ইন্টারনেটের ফোর-জি সেবা বন্ধ রয়েছে। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু আছে। বর্তমানে মোবাইল ইন্টারনেটের টু-জি সেবা চালু রয়েছে। প্রেস ক্লাব এলাকায় এক গ্রামীণ ফোনের ইন্টারনেট ব্যবহারকারী জানান, হঠাৎ ক‌রে ইন্টারনেট গতি ক‌মে গে‌ছে। ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহার করা যা‌চ্ছে না। হোয়াটসঅ্যাপে কথা বল‌তে গে‌লেও কল ড্রপ হ‌চ্ছে। এমনকি গুলিস্তান, চানখাঁরপুল ও মিরপুরের ব্যবহারকারীদের কাছ থেকেও ফেসবুক ও মেসেঞ্জার ঠিকমতো ব্যবহার করা যাচ্ছে না বলে জানা গেছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ তার আশপাশের এলাকায় থাকা গণমাধ্যমকর্মী‌রা জানান, চলমান কোটা বিরোধী আন্দোল‌নের তথ্য অফিসে পাঠা‌তে খুব সমস্যা হ‌চ্ছে। বুধবার দুপুরের পর থেকে হঠাৎ ইন্টারনেট গ‌তি ক‌মে গে‌ছে। যার কারণে তা‌দের পেশাগত দায়িত্ব পালনে সমস্যা হ‌চ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম