ঢাকা ২৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ইউএনডিপি দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায়: স্বরাষ্ট্রমন্ত্রী কনসার্ট বাতিল মানেই সরকারের বাধা নয়: তথ্যমন্ত্রী মাদারীপুরে পুকুরে ডুবে জমজ বোনের মৃত্যু বঙ্গোপসাগরে নিখোঁজের ২২ ঘণ্টা পর পাঁচ জেলের মরদেহ উদ্ধার ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি, তালিকায় যুক্ত হচ্ছে নতুন পণ্য মুনাফাসহ টাকা পাবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‍্যাবের নিরাপত্তা জোরদার ‘খুব শিগগিরই ব্যাটারিচালিত রিকশার জন্য হচ্ছে নীতিমালা’ বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা

দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

#

নিজস্ব প্রতিবেদক

৩০ এপ্রিল, ২০২২,  11:13 AM

news image

আজ থেকে সারা দেশে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে গতকালের মতো কিছু কিছু অঞ্চলে মৃদুতাপপ্রবাহ বয়ে যাওয়ারও শঙ্কা প্রকাশ করেছে অধিদপ্তর। শনিবার (৩০ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক ঢাকা পোস্টকে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। এছাড়া টাঙ্গাইল, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, রাঙামাটিসহ রাজশাহীতে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে।

তবে এসব এলাকাতে গতকালের চেয়ে তাপমাত্রা কিছুটা কমার সম্ভবনা রয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আজ থেকে আগামী ৪ মে পর্যন্ত সারাদেশের তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এই ৪ মে পর্যন্ত দেশের বজ্রসহ ঝড়-বৃষ্টি অব্যাহত থাকবে। মূলত আজ থেকেই গত কয়েক দিনের চেয়ে দেশের আবহাওয়ার পরিবর্তন হতে শুরু করবে। ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামীকাল চূড়ান্তভাবে জানা যাবে। তবে এখন পর্যন্ত আমাদের পূর্বাভাস অনুযায়ী ঈদের দিন বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। ঈদের দিন বৃষ্টি হলেও একযোগে হওয়ার সম্ভবনা কম। বিচ্ছিন্নভাবে সারাদেশের অঞ্চল-বিভাগগুলোতে বৃষ্টির হবে। যার ফলে ঈদের আগে-পরে এবং ঈদের দিন দেশের আবহাওয়া ঠান্ডা থাকবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আলাদাভাবে কালবৈশাখীর ঝড় হবে না। এখন বৃষ্টি মানেই ঝোড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি। আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম