ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দেশের অর্থনৈতিক খাতের সংস্কারে সহায়তা করবে বিশ্বব্যাংক: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৪,  7:22 PM

news image

বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে বিশ্বব্যাংক সহায়তা করবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা। বিশ্বব্যাংক বাংলাদেশের অর্থনৈতিক খাতের সংস্কার এবং জাতীয় বাজেটে সহায়তা করবে। তবে সবকিছুই যাতে সহজ এবং বাস্তবায়নযোগ্য হয়, বিশ্বব্যাংকের প্রতিনিধি দলের সঙ্গে এমনটাই আলোচনা হয়েছে। তিনি বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের একটি বড় দাতাগোষ্ঠী। তাদের সঙ্গে ঋণ সহায়তা নিয়ে যে আলোচনা হয়েছে, তারমধ্যে তারা এ বছর কিছু ঋণ ছাড় দেবে, বাকিটা আগামী বছর। তিনি আরও বলেন, ব্যাংকের তারল্য সংকট উত্তোরণের জন্য বিশ্বব্যাংকের কাছে সহায়তা চাওয়া হয়েছে। এই ব্যাপারে ইতিবাচক তারা। তবে বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আরও আলোচনা হবে। অর্থ উপদেষ্টা বলেন, ঋণ পেতে বিশ্বব্যাংক কতগুলো অ্যাকশনের কথা বলেছে। তবে আমি বলেছি তারা যেসব শর্ত বা অ্যাকশনের কথা বলবে সেটা যেন বাস্তবায়নযোগ্য হয়। তারা এমন কিছু দেবে না যেটা আমরা বাস্তবায়ন করতে পারব না। আমি স্পষ্ট বলেছি, আমাদের সংস্কারে এবং অর্থনীতির উন্নয়নের জন্য যেসব জিনিস বাস্তবায়নযোগ্য হয়, সেসব বিষয় দেখতে। বৈঠকে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক কান্ট্রি ডিরেক্টর ম্যাথিও ভারজিসসহ সাত সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম