ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
যুক্তরাজ্য সফরে চিফ হুইপের নেতৃত্বে সংসদীয় প্রতিনিধিদলের ঢাকা ত্যাগ ন্যূনতম মজুরি বোর্ডের আজকের সভা স্থগিত, তারিখ জানানো হবে শিগগিরই দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২ নারী আইপিএলের ভেন্যু পরিবর্তন করলো বিসিসিআই নেতানিয়াহু আর এক মুহূর্তও প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন: আইজেনকোট মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরী পাঠাল যুক্তরাষ্ট্র শি-ট্রাম্প-পুতিনের শীর্ষ বৈঠক ১৯ নভেম্বর, নিশ্চিত করলো চীন বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আজ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা আজ সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নতুন নির্দেশনা

দেশজুড়ে এসআরবির অভিযানে এক সপ্তাহে গ্রেফতার ৩৯২

#

নিজস্ব প্রতিনিধি

১৬ নভেম্বর, ২০২৬,  11:05 AM

news image

দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত এক সপ্তাহে ৩৯২ জন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


আজ রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা জানান আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম  জেড এম ইন্তেখাব চৌধুরী।


তিনি বলেন, দেশের অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ন্যায় এসআরবি ফোর্সেসও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চেষ্টা করে যাচ্ছে।

 

তিনি আরও বলেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসআরবির অভিযানে অস্ত্র মামলায় ৫ জন, হত্যা সংক্রান্ত মামলায় ৪৩ জন, নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণ মামলায় ২০ জন, মাদক সংক্রান্ত মামলায় ১১১ জন, ছিনতাইয়ের ঘটনায় ৫ জন, ডাকাতির ঘটনায় ১৭ জন, মানবপাচার সংক্রান্ত মামলায় ৬ জন, নাশকতার ঘটনায় অভিযুক্ত ২ জন ও অন্যান্য মামলায় ১৮৩ জন গ্রেফতার হয়েছে। 


এ অভিযানের সময় ৮টি আগ্নেয়াস্ত্র, ৭৫০ গ্রাম হেরোইন, ২ হাজার ৫০০ বোতল ফেনসিডিল, ৬৪০ কেজি গাঁজা, ৩৬ হাজারের অধিক ইয়াবা ট্যাবলেট ও ১৫৫ লিটার মদ জব্দ করা হয়েছে।


তিনি বলেন, সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০০ কেজি গাঁজা উদ্ধার এবং খুলনায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ৩টি আগ্নেয়াস্ত্র এবং ১৪ রাউন্ড গুলিসহ একজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এসআরবি।


এছাড়াও টাঙ্গাইলে অভিযান পরিচালনা করে ভাড়াবাসা হতে অভিযুক্ত প্রতারক সেলিম খানকে প্রতারণার কাজে ব্যবহৃত ইলেকট্রনিক্স ডিভাইসসহ গ্রেফতার করেছে এসআরবি।


আইনের শাসন সমুন্নত রাখা, মানবাধিকার রক্ষা, সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা, অপরাধ চিহ্নিত ও প্রতিরোধ করা এবং অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে ভবিষ্যতে এসআরবি আরও দৃঢ়ভাবে কার্যক্রম পরিচালনা করবে বলেও জানান তিনি।

 বাসস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম