ঢাকা ৩০ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

দেওয়ানগঞ্জে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই বিয়াইয়ের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২৫,  4:20 PM

news image

জামালপুরের দেওয়ানগঞ্জে গ্যাস্ট্রিকের ওষুধ মনে করে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে কান্টু মিয়া (৪৫) ও কমল মিয়া (৫০) নামে দুই জনের মৃত্যু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার পাররাম রামপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন। নিহত কান্টু মিয়া (৪৫) দেওয়ানগঞ্জের পাররামরামপুর ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার মৃত মকজল হোসেনের ছেলে। কমল মিয়া তার বিয়াই, তিনি একই ইউনিয়নের পোড়াভিটা গ্রামের বাসিন্দা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে কান্টু মিয়ার বাড়িতে শীতকালীন দাওয়াত খেতে যান তার বিয়াই কমল মিয়া। ওইদিন রাতে গ্যাস্টিকের ওষুধ খাওয়ার সময় ভুল করে ঘরে থাকা ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাদের দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কান্টু মিয়া মারা যান। এরপর সোমবার ভোররাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কমল মিয়ার মৃত্যু হয়। একসঙ্গে দুইজনের মৃত্যুতে বানিয়াপাড়া ও পোড়াভিটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম