ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

দূরে থেকেও ফেসবুক আইডি থেকে লগআউট করবেন যেভাবে

#

আইটি ডেস্ক

১০ মে, ২০২৩,  10:28 AM

news image

অফিস, সাইবার ক্যাফে কিংবা অন্য কারও স্মার্টফোনে ফেসবুক লগ ইন করেন অনেকেই। কিন্তু কাজের চাপে কিংবা মনের ভুলে ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করেন না অনেকেই। এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। তাই যখনই মনে হয় অন্য কোথায় অ্যাকাউন্ট খোলা আছে তখন দূরে চলে আসায় চিন্তা আরও বেড়ে যায় যে, অন্যরা ব্যক্তিগত তথ্য জেনে যায় কিনা। ব্যক্তিগত তথ্য প্রকাশের পাশাপাশি অ্যাকাউন্টও হ্যাক হওয়ার শঙ্কা থাকে। তবে চাইলে দূর থেকেই ফেসবুক অ্যাকাউন্ট লগআউট করা যায়। চলুন জেনে নিই সেই পদ্ধতি―

আপনি যদি অনেকগুলো ডিভাইসে Facebook লগইন করে থাকেন, তাহলে আপনি নিম্নলিখিত ধাপগুলো সম্পন্ন করে সমস্ত সক্রিয় Facebook সেশন বন্ধ করতে পারবেন। এ জন্য প্রথমেই আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে একটি ডেস্কটপ কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করে আপনার অ্যাকাউন্টে লগইন করুন এবং Settings and Privacy ক্লিক করুন। তারপর Settings অপশনে ক্লিক করুন। এরপর Security and Login অপশনটি ক্লিক করুন এবং নিচের দিকে এসে Where You’re Logged in অপশনটি ক্লিক করুন। এখানে আপনি আপনার অ্যাকাউন্টের সমস্ত জায়গার লগইন তালিকা দেখতে পাবেন, যেখানে যেখানে আপনি লগইন করেছেন। এরপর যেসব ডিভাইস থেকে আপনি আপনার অ্যাকাউন্ট লগ আউট করতে চান সেগুলো সিলেক্ট করে ডান পাশে থাকা তিনটি ডট চিহ্নের অপশনটিতে ক্লিক করুন। তাহলে আপনি আলাদা আলাদাভাবে ডিভাইস শনাক্ত করে ডিলেট করতে পারবেন। অথবা নিচের দিকে এসে See more অপশনে ক্লিক করলে সেখানে log out all sessions নামক অপশন পাবেন। সেখানে ক্লিক করলেই সব ধরনের ডিভাইস থেকে একত্রে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি তাৎক্ষণিকভাবে লগ আউট হয়ে যাবে। এরপর আপনি নিশ্চিন্ত থাকতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম