ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে : অর্থমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ ফেব্রুয়ারি, ২০২৪,  9:47 PM

news image

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, দুর্বল ব্যাংকগুলোকে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা হতে পারে। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন অর্থমন্ত্রী। এর আগে আজ তার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েযন্দু দে বৈঠক করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘দুর্বল ব্যাংককে সবল ব্যাংকের সঙ্গে একীভূত করা ভালো। এ বিষয়ে আমাদের দুটি আইডিয়া আছে। দু-একটা ব্যাংক এমন আছে, তারা একেবারেই কাজই করতে পারছে না। তাদেরকে শক্তিশালী ব্যাংকের সঙ্গে একীভূত করাই ভালো। উন্নত অর্থনীতিতে অহরহ একীভূত করা হয়। তবে আমাদের দেশে এখনও কোনো ব্যাংকের একীভূতকরণের প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে তখন সেটি বিবেচনা করে দেখা হবে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম