ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দুর্নীতি দমনে বিশেষ পদক্ষেপ নিয়েছে সৌদি আরব

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ আগস্ট, ২০২৩,  4:45 PM

news image

সৌদি আরবের জাতীয় দুর্নীতিবিরোধী সংস্থা ‘নাজাহা’ দুর্নীতি দমনে বিশেষ পদক্ষেপ নিয়েছে। দুর্নীতিবাজদের ধরতে নাগরিকদের কাছে তথ্য চেয়েছে সংস্থাটি। দেশকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে সংস্থাটির সঙ্গে সরাসরি যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। চলতি মাসের শুরুর দিকে নাজাহা জানায়, কয়েকটি সরকারি প্রতিষ্ঠানে এক মাসের অভিযানে দুর্নীতির সঙ্গে জড়িত সন্দেহে ১০৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ঘুস, প্রভাব বিস্তার, মানি লন্ডারিং এবং বিভিন্ন জালিয়াতির সঙ্গে তারা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। নাজাহ আরও জানায়, গত মহররম মাসে অভিযান চালানো সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, বিচার, স্বাস্থ্য, শিক্ষা এবং পৌরবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত মে মাসে নাজাহা জানিয়েছিল, ঘুস, চাকরির অপব্যবহার, অর্থ পাচার এবং জালিয়াতির সঙ্গে জড়িত সন্দেহে ৮৪ জন সরকারি কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। গত মার্চে কয়েক মিলিয়ন সৌদি রিয়ালের দুর্নীতির খবর পাওয়া যায়। এতে শ্রম ভিসায় কূটনীতিক, নিরাপত্তাকর্মী এবং প্রবাসীরা জড়িত থাকার প্রমাণ মিলেছে। বাংলাদেশে সৌদি দূতাবাসে কর্মরত দুই কূটনীতিকসহ ১৩ সন্দেহভাজনের নাম সামনে আসে। এদিকে সৌদি আরব এবং মালদ্বীপ অখণ্ডতা রক্ষায় এবং দুর্নীতি দমনে দুই দেশের মধ্যে যৌথ পদক্ষেপের উপায় নিয়ে আলোচনা হয়েছে। ২৪ আগস্ট নাজাহার সভাপতি মাজেন আল-কাহমুস এবং মালদ্বীপের দুর্নীতি দমন কমিশনের প্রেসিডেন্ট অ্যাডাম শামিল রিয়াদে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা করেন। বৈঠকে উভয় পক্ষ সততা রক্ষা, স্বচ্ছতা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিভিন্ন পদ্ধতি নিয়ে পর্যালোচনা করে। বৈঠকে সৌদি আরব ও মালদ্বীপের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।  

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম