ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

দুর্নীতির অভিযোগে সিঙ্গাপুরের মন্ত্রী গ্রেফতার

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৩,  10:50 AM

news image

শীর্ষ পর্যায়ের একটি দুর্নীতির তদন্তের অংশ হিসেবে সিঙ্গাপুরের পরিবহনমন্ত্রী এস ইশ্বরনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা করাপ্ট প্রাকটিসেস ইনভেস্টিগেশন ব্যুরো সিপিআইবি জানিয়েছে, মঙ্গলবার পরিবহনমন্ত্রী এস ইশ্বরন ও অন্যতম ধনকুবের হোটেল ব্যবসায়ী ওং বেং সেংকে গ্রেফতার করা হয়েছে। তবে বর্তমানে তারা জামিনে আছেন। তবে সিপিআইবি তদন্তের বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। সিঙ্গাপুরকে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতির দেশ বলে মনে করা হয়। দেশটির সরকারের শীর্ষ পদে এমন দুর্নীতির ঘটনা বিরল। দেশটিতে দুর্নীতি রোধে বেসরকারি খাতে যে বেতন, তার সঙ্গে তুলনা করে মন্ত্রীপরিষদের সদস্যদের বেতন দেওয়া হয়। হোটেল প্রপার্টিজ লিমিটেডের (এইচপিএল) ব্যবস্থাপনা পরিচালক ওং। এশিয়া ও প্যাসিফিক অঞ্চলে উচ্চ পর্যায়ের অনেক হোটেলের মালিক এই কোম্পানি। গত সপ্তাহের শুরুতে সিপিআইবি জানিয়েছিল, চলমান তদন্তে সহায়তার জন্য ইশ্বরানকে প্রয়োজন। সেসময় সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুং তাকে ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। লি জানান, সিপিআইবি আনুষ্ঠানিক তদন্তের জন্য তার অনুমোদন চেয়েছিল, যেখানে অন্যান্যদের মধ্যে পরিবহনমন্ত্রী ঈশ্বরানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। সূত্র: দ্য গার্ডিয়ান

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম