ঢাকা ০৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার নিলামে বিক্রিত সম্পত্তির ওপর ভ্যাট অবৈধ: হাইকোর্ট দুর্ঘটনায় দ্রুত চিকিৎসা দিতে ২৪ ট্রমা সেন্টার চালু হচ্ছে মহাসড়কের পাশে মেসির সম্মানে দশম মিনিটে ‘থেমে যাবে’ আর্জেন্টিনার সব ম্যাচ সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জীবনযাত্রার মানোন্নয়ন না করে পারমাণবিক অস্ত্র তৈরির পেছনে ছুটছে ইরান: রুবিও দুই বলে দুই উইকেট, কাউন্টিতে ফের হাসানের তাণ্ডব বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২ গ্রিনল্যান্ডে ট্রাম্পের নজর, ডেনমার্কের নতুন সামরিক প্রস্তুতি ইরান যুদ্ধের মধ্যেই মার্কিন প্রতিরক্ষা দপ্তরে চরম বিশৃঙ্খলা

দুর্ঘটনার পর ট্রাকে আটকে ছিলেন চালক, ‘৯৯৯’-এ ফোনে উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০৩ সেপ্টেম্বর, ২০২৬,  12:06 PM

news image

সিলেটে সড়ক দুর্ঘটনায় ডাম্পট্রাকের ভেতরে আটকে পড়া এক চালককে ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২ সেপ্টেম্বর) ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার এ তথ্য জানান।


জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেটের গোলাপগঞ্জ থানাধীন আলীনগরের টিকরপাড়ার জায়গীরদার বাজার সংলগ্ন সিলেট-বিয়ানীবাজার সড়কে মিনি-ট্রাক ও ডাম্পট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ডাম্পট্রাকের চালক গাড়ির ভেতরে আটকা পড়েন। ঘটনার পর এক কলার ৯৯৯ নম্বরে ফোন করে দ্রুত উদ্ধার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।


কলটি রিসিভ করেন ৯৯৯-এর কলটেকার কনস্টেবল শিল্পী খাতুন। পরে ৯৯৯ এর ফায়ার ডিসপাচার ফায়ার ফাইটার মো. আল আমিন সংশ্লিষ্ট ফায়ার স্টেশনের সঙ্গে সমন্বয় করেন।


খবর পেয়ে গোলাপগঞ্জ ফায়ার সার্ভিস ও বিয়ানীবাজার থানার উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে যায় এবং ডাম্পট্রাকের ভেতরে আটকে থাকা চালক আশিকুর রহমানকে (৪৫) উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের নেতৃত্বে থাকা সাব-অফিসার আকরামুল ইসলাম ৯৯৯ কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম