ঢাকা ১০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাব-রেজিস্ট্রার প্রদীপের এত সম্পদের উৎস কি ‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি

দুর্গাপূজার পর সাঁড়াশি অভিযানে নামছে পুলিশ: আইজিপি

#

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৪,  8:25 PM

news image

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, সন্ত্রাসী কার্যক্রম বন্ধে পূজার পর সাঁড়াশি অভিযান চালানো হবে। শনিবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। মো. ময়নুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের প্রচারণা চালানো হচ্ছে সেগুলো ফ্যাক্টচেক করে দেখা গেছে, তার বিভিন্ন তথ্যই গুজব ছিল। যেখানেই গুজব ছড়ানো হবে তাদের বিরুদ্ধে তথ্য দিলেই ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বিজয়া দশমীতে বিসর্জনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিতে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। পূজাকে কেন্দ্র করে প্রথমে যে নাশকতার আশঙ্কা ছিল, তা বাস্তবে নেই। শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে পূজা। ঘটনা যত ছোটই হোক না কেন যেখানেই ঘটছে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। আইজিপি বলেন, বিভিন্ন বাহিনীর মনিটরিংয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গতকাল তাঁতিবাজারের ঘটনায়ও চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আটক করা হয়েছে। তাদের  বিরুদ্ধে মামলাও হবে। এদিকে ১১ অক্টোবর রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপের পাশে এক নারীর গলার চেইন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ সময় জনতার ধাওয়াখেয়ে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারীরা উপস্থিত চারজনকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে ছিনতাইকারীরা পূজামণ্ডপের দিকে পেট্রলবোমা নিক্ষেপ করে। কিন্তু তা বিস্ফোরিত হয়নি।  প্রত্যক্ষদর্শীরা জানায়, একজন ছিনতাইকারী পূজামণ্ডপে পেছনে এক নারী দর্শনার্থীর গলা থেকে স্বর্ণের চেইন টান দিলে তিনি চিৎকার করেন। তখন আশেপাশের দর্শনার্থীরা এগিয়ে এলে ছিনতাইকারী এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। ঢাকা মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হোসেন বলেন, রাত ৮টার দিকে ঘটনাটি ঘটে। পরে পূজামণ্ডপে উপস্থিত লোকদের সহযোগিতায় থানা-পুলিশ তিনজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯)।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম