ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল সারের পর ডিজেল, বড় পরীক্ষায় কৃষক খুলনায় ডেঙ্গুতে এক রাতে দুই অন্তঃসত্ত্বার মৃত্যু, মেলেনি আইসিইউ বিশ্বমঞ্চে প্রথম ভাষণ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী বিএনপি সরকারের দ্বিতীয় ডিসি সম্মেলন শুরু ৩১ জানুয়ারি সাগরের ১০ মিটার গভীরেও সৌরবিদ্যুৎ, চীনা বিজ্ঞানীদের নতুন সাফল্য কুষ্টিয়ায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

২০ জুলাই, ২০২৫,  6:35 PM

news image

নেত্রকোণার দুর্গাপুরে বসতঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২০ জুলাই) সকালে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া স্বামী-স্ত্রী হলেন, সোহাগ মিয়া (২৯) ও তার স্ত্রী ঝুমা আক্তার (১৯)। পুলিশ জানায়, জেলার দুর্গাপুর চকলেঙ্গুরা গ্রামের মো. আব্দুল কুদ্দুসের ছেলে সোহাগ মিয়া একই উপজেলার কুড়ালিয়া গ্রামের মো. রহিম উদ্দিনের মেয়ে এক বছর আট দিন আগে বিয়ে হয়। বিয়ের পর তাদের মধ্যে প্রায়ই কলহ হতো। ওই দম্পতি প্রতিদিনের মতো শনিবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রোববার সকালে তারা ঘুম থেকে উঠছে না দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করেন। পরে পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে ঘরের দরজা খুলে ঘরের আড়ায় তাদের মরদেহ ঝুলন্ত দেখে উদ্ধার করে। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান গণমাধ্যমকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম