ঢাকা ১১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজে আনসার সদস্যদের সতর্কতায় দুই চোর আটক বর্জ্য থেকে বিদ্যুৎ, ৯০ কোটি টাকার কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে বাংলা কিউআরে বাড়ছে লেনদেন, সপ্তাহে ছাড়াল ৭০০ কোটি টাকা ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর ‘অবসরের পর বিচারকদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক ও ভিত্তিহীন’ ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সিলেটে কিশোরীকে শিকল বেঁধে ঘোরানোর ঘটনায় গ্রেপ্তার ৩ ‘আস্থা হারানোর’ কথা জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ আলিস্তারের গোলে লিভারপুলের দুর্দান্ত প্রত্যাবর্তন

দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০২ এপ্রিল, ২০২৬,  5:46 PM

news image

মধ্যপ্রাচ্যে চলমান ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েলের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে দুবাইয়ে ইরানি মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার মো. শাহ আলম ভূঁইয়া (৫০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে।  নিহত মো. শাহ আলম ভূঁইয়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন গ্রামের বাসিন্দা। পরিবার ও দুবাই প্রবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টার দিকে দুবাইয়ের ফুজিরা ডিব্বা এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে ইরান থেকে ছোড়া একটি মিসাইলের আঘাতে তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার সময় আশপাশ এলাকায় সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কে মানুষ দিগ্‌বিদিক ছুটতে থাকে। তার মৃত্যুর খবরে দুবাইয়ে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে তার নিজ গ্রাম জিরুইনেও বিরাজ করছে গভীর শোক। নিহতের পরিবার দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, “বিষয়টি জানার পর আমি গভীরভাবে শোকাহত। নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রশাসনিক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম