ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামলা না করা শর্তে হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব নভেম্বরের মধ্যে বন্ধ ৩ সার কারখানা চালুর উদ্যোগ সরকারের চারুকলায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন জিয়াউল হক জিয়া জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কড়া নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে ইউরেনিয়ামের আরও এক চালান এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে এনসিটিবির ৯ কর্মকর্তাকে বদলি ইসরায়েলে ভোটের লড়াই : নেতানিয়াহুর সামনে কঠিন সমীকরণ, ক্ষমতা হারানোর শঙ্কা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৩, মামলা ৩৮ সাগর-রুনি খুন: তদন্তে টাস্কফোর্স নিয়ে হাইকোর্টে আদেশ আজ

দুপুরে শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমাবেশ

#

নিজস্ব প্রতিবেদক

২৭ নভেম্বর, ২০২৪,  5:25 PM

news image

চট্টগ্রামে আইনজীবীকে হত্যা

চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার লালদীঘি এলাকায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় মঙ্গলবার (২৬ নভেম্বর) সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় সন্ধ্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পরে রাতে এক ফেসবুক পোস্টে সংগঠনটি রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বুধবার (২৭ নভেম্বর) এক শোক ও সম্প্রীতি সমাবেশের ডাক দেয়। এতে বলা হয়, আমাদের শহীদ ভাইয়ের শোককে আমরা সম্প্রীতির শক্তিতে বলিয়ান করব। একইসঙ্গে পোস্টে সংযুক্ত থাকা পোস্টারে উল্লেখ করা হয়, উগ্রবাদী সন্ত্রাসীদের হাতে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের জন্য দুপুর ২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শোক ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আগে, মঙ্গলবার (২৬ নভেম্বর) সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন। তবে এই মৃত্যুর জন্য দায়ী কে এখনও তা নিশ্চিত হওয়া যায়নি। এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার নিশ্চিতের দাবি তুলে মঙ্গলবার (২৬ নভেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটি পোস্ট দেন। সেখানে তিনি লিখেছেন, কোনো নির্দিষ্ট সংগঠন এ হত্যাকাণ্ডে জড়িত থাকলে সে সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম