ঢাকা ০৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
‘আ. লীগের ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই’ বললেন নতুন মামলায় গ্রেপ্তার ফিরোজ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, ১ কর্মকর্তা আহত সাবেক এমপি মনোয়ার হোসেন চৌধুরী মারা গেছেন বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট বাঁধনের ওপর হামলা ঘৃণ্য অপরাধ: রিজভী ডেঙ্গু রোগী বাড়ছে, সেপ্টেম্বরের শেষে প্রকোপ সর্বোচ্চ হতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে সরকারের একগুচ্ছ কর্মসূচি ব্রাহ্মণবাড়িয়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

দুদিনে সাবেক এমপিসহ গাজীপুরে গ্রেপ্তার ১৮২

#

নিজস্ব প্রতিবেদক

১০ ফেব্রুয়ারি, ২০২৫,  6:40 PM

news image

চলমান অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন গাজীপুর মহানগরের ৮টি থানায় ৭৯ জনকে ও গাজীপুর জেলায় সাবেক এমপিসহ ৫ থানায় ২১ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক। তিনি বলেন, অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে রোববার দিবাগত রাতে গাজীপুর জেলার ৫টি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ২১ জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শ্রীপুর থানায় সিরাজগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য চয়ন ইসলামসহ ৫ জন, কাপাসিয়া থানায় ৩ জন, কালিগঞ্জ থানায় ৪ জন, কালিয়াকৈর থানায় ৩ জন ও জয়দেবপুর থানায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। গাজীপুর মহানগরের ৮টি থানায় অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে টঙ্গী পূর্ব থানায় ১১ জন, টঙ্গী পশ্চিম থানায় ৬ জন, পুবাইল থানায় ৫ জনসহ মোট ৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে অপারেশন ডেভিল হান্টে দুদিনে ১৮২ জনকে গ্রেপ্তার করা হলো।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম