ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের টিকা নিয়ে অবহেলা করেছিল বিগত সরকার: প্রতিমন্ত্রী টুকু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে স্পষ্ট বার্তা দিল ইরান এসএসসি পরীক্ষা ঘিরে নাশকতার চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী সাপাহারে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পিটালেন শিক্ষক ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে পারলে মব ভায়োলেন্স দূর হবে: প্রধানমন্ত্রী নারী আসনে বিএনপি থেকে মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা টাঙ্গাইলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক-হেলপার নিহত মেহেরপুরে গুলি ও বোমা হামলায় বিএনপি নেতা গুরুতর আহত বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় লাফ দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো কামরুল ইসলামকে

#

নিজস্ব প্রতিবেদক

১১ ফেব্রুয়ারি, ২০২৫,  1:57 PM

news image

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত ৩ এর বিচারক সামিদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে, এদিন সকালে কামরুল ইসলামকে আদালতে হাজির করে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করে দুদক। পরে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন। গত বছরের ২৩ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করে দুদকমামলার অভিযোগ থেকে জানা যায়, আসামি কামরুল ইসলামের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৬ কোটি ২৯ লাখ ১৯ হাজার ১৯৫ টাকার সম্পদের মালিকানা অর্জন করে ভোগ দখলে রাখা এবং ১৫টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ২১ কোটি ১৮ লাখ ১৫ হাজার ৪৬৫ টাকা লেনদেন করে মানি লন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ দুর্নীতি ও ঘুষ গ্রহণের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্য তা রূপান্তর বা স্থানান্তর বা হস্তান্তর করে দুদকের আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।    উল্লেখ্য, গত ১৮ নভেম্বর রাজধানীর উত্তরা-১২ নম্বর সেক্টর থেকে কামরুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম