ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫১২ সাড়ে ৭ বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ৭ হাজার ৩৬৪ শিক্ষার্থীর রাবিতে শিবির ও রাকসু নেতার মারধরে আহত ২ শিক্ষার্থীকে গ্রেপ্তার হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, একদিনে আক্রান্ত ৯০৮ মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান হত্যার দায়ে দুই আসামির মৃত্যুদণ্ড দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর তৈরিকারকদের প্রশংসা প্রধানমন্ত্রীর ফরিদপুরের নগরকান্দায় মানসিক ভারসাম্যহীন পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি: তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জামায়াত এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা জারি

দুই বছরের বেশি দণ্ডপ্রাপ্তরা নির্বাচন করতে পারবেন না: তথ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৬ ফেব্রুয়ারি, ২০২৩,  2:51 PM

news image

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি চেয়াপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের দণ্ড দুই বছরের বেশি হওয়ায় তারা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না। রোববার (২৬ ফেব্রুয়ারি) নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত 'ইলেকশন মনিটরিং ফোরামের’ সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী। পরে রাজধানীর মিন্টো রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এক প্রশ্নের জবাবে ড. হাছান মাহমুদ বলেন, ‘প্রশ্নই ওঠে না, তাদের (খালেদা ও তারেক) কোনোভাবেই নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। তবে দল নির্বাচন করতে পারবে।’ মন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রকে প্রতিহত করতে গিয়ে ব্যর্থ হয়েছে। নির্বাচনী ভীতি পেয়ে বসেছে তাদের। নির্বাচনে সরকার বিএনপিসহ সব রাজনৈতিক দলের অংশগ্রহণ চায় উল্লেখ করে তথ্যমন্ত্রী জানান, নির্বাচন কমিশনের অধীনেই সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সরকার শুধু নির্বাচনকালীন সরকারের রুটিন দায়িত্ব পালন করবে। আগামী নির্বাচনে জনগণ নির্বাচন পর্যবেক্ষণ করবে। এছাড়া জনগণ আগামী দিনের সরকার নির্বাচন করবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম