ঢাকা ২৮ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

দুই ট্রেনের সংঘর্ষ: শেষ হয়নি উদ্ধারকাজ, ভয়াবহ শিডিউল বিপর্যয়

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মে, ২০২৪,  6:33 PM

news image

গাজীপুরের জয়দেবপুর স্টেশনের এক কিলোমিটার দক্ষিণে ছোট দেওড়া এলাকায় দাঁড়িয়ে থাকা তেলবাহী ট্রেন ও যাত্রীবাহী টাঙ্গাইল কমিউটার ট্রেনের সংঘর্ষের ঘটনার ২২ ঘণ্টা পরও উদ্ধারকাজ শেষ হয়নি। ডাবল লাইনের ঢাকা-জয়দেবপুর রেলপথের একটি দিয়ে ট্রেন চলাচল করলেও ভয়াবহ শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। জানা গেছে, গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। আজ শনিবার সকাল ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত কাজ চলছে। রেলওয়ে সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টা ৫০ মিনিটে এই সংঘর্ষের ঘটনার পর জয়দেবপুর স্টেশন দিয়ে ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিম রেললাইনে ট্রেন চলাচল প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকে। বিকেলে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। এ ঘটনায় দুটি ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত ও চারজন আহত হন। এ ছাড়া টাঙ্গাইল কমিউটার ট্রেনের পেছনের অংশের অক্ষত বগিগুলো বিকল্প ইঞ্জিনের মাধ্যমে দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে ফেলা হয়। রাতভর উদ্ধার অভিযানে তেলবাহী ওয়াগনের লাইনচ্যুত পাঁচটি বগির মধ্যে তিনটি অপসারণ করে পাশের স্টেশনে সরিয়ে নেওয়া হয়েছে। যদিও উদ্ধার কাজ প্রায় শেষের পথে বলে জানিয়েছেন জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রধান স্টেশন মাস্টার হানিফ আলী। তিনি জানান, কয়েক ঘণ্টার মধ্যেই উদ্ধার কাজ শেষ করে পুরোদমে চালু হবে ঢাকা- জয়দেবপুর রেলরুট। এক লাইনে চলাচলের জন্য দূর্ঘটনার পর থেকে ঢাকা-উত্তরবঙ্গে যাতায়াতকারী সকল ট্রেন বিলম্বে যাতায়াত করছে। এই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে কর্তৃপক্ষ আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। বরখাস্ত করা হয়েছে রেলওয়ের তিনজন কর্মচারীকে। এদিকে এ দুর্ঘটনার পর থেকে চরম শিডিউল বিপর্যয়ে পড়েছে ট্রেন। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। আজ শনিবার ভোর ৬টায় কমলাপুর স্টেশন থেকে রাজশাহীর ধূমকেতু এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও সকাল ৮টা পর্যন্ত ট্রেন কোন প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যাবে, কোথায় আসবে সেটিই দেওয়া হয়নি। একইভাবে ৪নং প্ল্যাটফর্ম থেকে ভোর সোয়া ৬টায় কক্সবাজার এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কখন ছেড়ে যাবে তাও বলতে পারেনি কেউ।  সকাল পৌনে ৭টায় চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা থাকলেও বলা হয় ট্রেনটি সকাল ৯টায় ছেড়ে যাবে। এমন অবস্থায় শঙ্কা দেখা দিয়েছে, আজ সারাদিন উত্তরবঙ্গের উদ্দেশে ছেড়ে যাওয়া সব ট্রেনেরই ভয়াবহ শিডিউল বিপর্যয় হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম