ঢাকা ৩১ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর প্রাণহানি কর না বাড়িয়ে ​ ডিএসসিসির ২০২৬-২৭ অর্থবছরে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা দুই কোটি টাকার সরকারি মাল বিক্রি করে ভাগাভাগি, বিআরটিএ কর্তৃপক্ষের শাক দিয়ে মাছ ঢাকার চেস্টা সিলেটে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে আরও ২৩ বাংলাদেশিকে ফেরত পাঠানো হলো মানবপাচারে ‘জিরো টলারেন্স’ নীতিতে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী চেক ডিজঅনার মামলার উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়ন করতে চায় চীনের ৩ প্রতিষ্ঠান প্রতিবন্ধী তিন ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ সাতবছর পর সৌদিতে আজ দূতাবাস চালু করছে ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ জুন, ২০২৩,  10:27 AM

news image

দীর্ঘ সাতবছর সৌদি আরবে আজ মঙ্গলবার আবারও দূতাবাস চালু করছে ইরান। দেশটির রাজধানী রিয়াদে নতুন করে ইরানের এই দূতাবাস উদ্বোধন করা হবে। এ সময় সৌদি আরবে নবনিযুক্ত ইরানি রাষ্ট্রদূতসহ বেশ কয়েকজন কূটনীতিক উপস্থিত থাকবেন। তবে সৌদি আরব ঠিক কবে তেহরানে পুনরায় দূতাবাস চালু করবে অথবা কাকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেবে, সে বিষয়ে এখনও কোনও নিশ্চিত তথ্য জানা যায়নি। ইরান গত মাসে রিয়াদে সৌদি রাষ্ট্রদূত হিসেবে আলিরেজা এনায়াতির নাম ঘোষণা করে। দীর্ঘ বৈরিতার অবসান ঘটিয়ে গত ১০ মার্চ চীনের মধ্যস্থতায় পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপনের চুক্তিতে সই করে ইরান ও সৌদি আরব। ২০০৩ সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর সৌদি আরব ও ইরানের মধ্যকার দ্বন্দ্ব বা উত্তেজনা ছায়াযুদ্ধে রূপ নেয়। এতে সম্পর্কের চরম অবনতি হয় দুই দেশের মধ্যে। সূত্র: আল জাজিরা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম