ঢাকা ২৭ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার: স্বরাষ্ট্রমন্ত্রী হাম ও উপসর্গ নিয়ে ৭ শিশুর মৃত্যু ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ জনের মৃত্যু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর আইনজীবী তালিকাভুক্তির সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও পিছপা হয়নি যুবদল: রিজভী শেখ হাসিনা দেশে ফিরলে মবের শিকার হবেন না: তথ্য উপদেষ্টা ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

দীর্ঘ ৫৩ ঘণ্টার পর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল শুরু

#

০২ অক্টোবর, ২০২৪,  9:29 PM

news image

ওবায়দুর রহমান লিটনঃ প্রায় ৫৩ ঘন্টা পর বকেয়া বেতন ভাতাদির দাবীতে বার্ডস গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১২টা ৫০ মিনিটের দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণের দাবিতে চলমান কর্মসূচি প্রত্যাহার করে তারা। বুধবার দুপুরে প্রশাসনের পক্ষ থেকে বার্ডস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতারের বিষয়টি  শ্রমিকদের জানানো হলে গ্রেপ্তারের খবর পেয়ে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। আশুলিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক গণমাধ্যমকে জনান, বার্ডস গ্রুপের এমডিকে গ্রেপ্তারের খবর পেয়ে বেলা ১টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করেন শ্রমিকরা। উল্লেখ্য, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) বার্ডস গ্রুপের শ্রমিকদের সার্ভিস বেনিফিট ও ক্ষতিপূরণ দেওয়ার দিন ধার্য করা ছিল। কিন্তু মালিকপক্ষ পাওনাদি পরিশোধ না করে শ্রমিকদের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। পরে, তিন মাস সময় চেয়ে কারখানার গেটে একটি নোটিশ ঝুলিয়ে দেয় কর্তৃপক্ষ। পরে ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা ১৫ মিনিটের দিকে বার্ডস গ্রুপের আর এন আর ফ্যাশনস লিঃ, বার্ডস গার্মেন্টস লিঃ, বার্ডস ফেডরেক্স লিঃ ও বার্ডস এ এন্ড জেড লিঃ এর ৭ থেকে ৮ শত শ্রমিক তাদের পাওনাদির দাবিতে নবীনগর – চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার বাইপাইল এলাকায় অবস্হান গ্রহণ করে। ফলে সম্পূর্ণরুপে উক্ত সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনরত শ্রমিকরা গত দুই রাত রাস্তায় অবস্হান করে অবশেষে বুধবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে অবরোধ প্রত্যাহার করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম