ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তামিম ইকবাল

#

ক্রীড়া প্রতিবেদক

২১ ডিসেম্বর, ২০২১,  1:10 PM

news image

আঙুলের ইনজুরির কারণে অনেক দিন মাঠের বাইরে বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরার প্রস্তুতি শুরু করেছেন এই বাঁহাতি ওপেনার। গতকাল সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে নেটে ব্যাটিং করেছেন তামিম। আগামী বছরের জানুয়ারির তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে ক্রিকেটে ফিরতে পারেন অভিজ্ঞ এই ব্যাটার।

ইনজুরি থেকে সুস্থ হয়ে ফিরতে গত ২২ নভেম্বর ইংল্যান্ডের লিডসে একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নেন তামিম। আঙুলে অস্ত্রোপচার করাতে হতে পারে ভেবে ইংল্যান্ডে গিয়েছিলেন তিনি। কিন্তু স্ক্যান রিপোর্টে দেখা যায় তামিমের আঙুলের চিড় প্রায় সেরে গেছে। ডাক্তার তাঁকে এক মাসের জন্য পুনর্বাসনে যেতে বলেছেন। তবে তামিম নির্ধারিত সময়ের আগেই সবুজ সংকেত পেয়ে মাঠে ফিরেন। আপাতত শুধু নেটে স্পিনারদের বিপক্ষে খেলবেন তামিম। কিছু দিন পর পেসারদের বিপক্ষে খেলবেন তিনি। গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তামিম। সফরে টি-টোয়েন্টি সিরিজ ও টেস্ট সিরিজ মিস করেন তিনি। ইনজুরির কারণে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে যান তিনি। এরপর টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে নিজেকে সরিয়ে নেন তামিম। গত মাসে ঘরের মাঠে হয়ে যাওয়া পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে ফেরার কথা থাকলেও নেপালে এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে আবার ইনজুরিতে পড়েন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে ইনজুরির কারণে এতদিন মাঠের বাইরে থাকতে হয়নি তামিমকে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম