ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

দিল্লির আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ গেলো ৯ জনের

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ মে, ২০২৬,  5:34 PM

news image

ভারতের দিল্লির একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন।রোববার (৩ মে) ভোর ৪টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিবেক বিহার এলাকায় চারতলা আবাসিক ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনাটি ঘটে ৪টার দিকে। এরপর আগুন নেভানো এবং উদ্ধার কাজ চালাতে মোট ১৪টি দমকলের গাড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়। ততক্ষণে আগুন তৃতীয় ও চতুর্থ তলাতেও ছড়িয়ে পড়ে। দুই ঘণ্টা চেষ্টার পর সকাল ৬টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকল কর্মকর্তারা জানান, ভবনটি থেকে এক ডজনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হয়েছে। শাহদারা জেলার ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা বলেন, ‘ভোর প্রায় ৪টার দিকে আগুন লাগার খবর পাওয়া যায়। সঙ্গে সঙ্গে দমকল ও স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রায় দুই ঘণ্টা লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে, এরপর তল্লাশি অভিযান চালানো হয়।’ পুলিশ জানায়, সব মৃতদেহ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো দিল্লি পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও এক বাসিন্দা দাবি করেছেন, এসির বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, ‘এসি বিস্ফোরণের পরই আগুন লাগে। প্রায় ১২-১৫ জনকে উদ্ধার করা হয়েছে। তবে এখনও ৪-৫ জন নিখোঁজ রয়েছেন।’ আরেক বাসিন্দা বলেন, ভবনে এখনও দুটি পরিবার আটকে থাকতে পারে। তিনি বলেন, ‘দমকল কর্মীরা বারান্দা দিয়ে প্রায় ২০ জনকে উদ্ধার করেছেন। তবে পেছনের দিকের ফ্ল্যাটের কিছু লোক নিজেরাই বের হয়ে আসতে পেরেছেন। আমার ধারণা, এখনও ১–২টি পরিবার ভবনের ভেতরে আটকে আছে।’ সূত্র: এনডিটিভি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম