ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১৩ হবিগঞ্জে ১৪৪ ধারা জারি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মানিকগঞ্জের ৪৮৮৫ কৃষক এবার চিনিতেও মিলল ব্যাপক মাত্রায় মাইক্রোপ্লাস্টিক অ্যাপ ছাড়াই ওয়েব ব্রাউজারে কলিং সুবিধা যুক্ত করল হোয়াটসঅ্যাপ মার্কিন নিষেধাজ্ঞা এড়াতে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যে ভারতীয় রুপি ব্যবহার করতে চায় রাশিয়া ভারতের দায়িত্ব ছাড়লেন টেন ডেসকাট আইটি গোলযোগের সঙ্গে ভয়াবহ বজ্রঝড়: আমেরিকান এয়ারলাইন্সের ১,১০০টির বেশি ফ্লাইট বিলম্বিত

দিল্লিতে ভবন ধস, দুইজনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

১২ জুলাই, ২০২৫,  3:42 PM

news image

ভারতের রাজধানী নয়াদিল্লির ওয়েলকাম এলাকায় একটি চারতলা ভবন ধসে পড়েছে। এতে অন্তত দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৮ জন। আহতদের মধ্যে এক বছর বয়সি একটা শিশুও রয়েছে। এছাড়া আরও কয়েকজন ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন মতে, শনিবার (১২ জুলাই) সকাল ৭টার দিকে ভবনটি ধসে পড়ে। এতে ভবনটিতে বসবাসকারী একটি পরিবারের ১০ জন সদস্য এবং পাশাপাশি থাকা আরও কয়েকজন ধ্বংসস্তূপের মধ্যে আটকা পড়ে। ধসের পরপরই শুরু হয় উদ্ধার অভিযান যা এখনও অব্যাহত রয়েছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, ধ্বংসস্তূপ থেকে একজন নারী ও একজন পুরুষকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাদের মৃতদেহ জিটিবি হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনও যারা ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছে, তাদের উদ্ধারের চেষ্টা চলছে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলেন, ‘শনিবার সকাল ৭.০৪ টার দিকে আমরা ওয়েলকাম থানায় ঈদগাহের কাছে একটি চারতলা ভবন ধসের খবর পাই। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন তারা দেখতে পায় যে ভবনের তিন তলা ধসে পড়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম