ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

দিল্লিতে নতুন করে বন্যা পরিস্থিতির সতর্কতা জারি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ জুলাই, ২০২৩,  4:47 PM

news image

চোখ রাঙাচ্ছে যমুনার পানি। সেই সঙ্গে রবিবারের বর্ষণ। দিল্লির রাজপথ ফের পানির নিচে যাবে এমন আশঙ্কা তাড়া করছে রাজধানীকে। নতুন করে দিল্লিতে বন্যা পরিস্থিতির সতর্কতা জারি করা হয়েছে। আবার বিপৎসীমাপার করছে যমুনা নদীর পানি। এই পরিস্থিতিতে নিচু এলাকা থেকে বাসিন্দাদের সরাতে তৎপর হয়েছে প্রশাসন উত্তর পূর্ব দিল্লির কিছু এলাকায় ভারী বর্ষণের পরই শনিবার হরিয়ানার হাথনিকুণ্ড বাঁধ থেকে পানি ছাড়া হয়। তার পরই যমুনার পানিরস্তর আবার বাড়তে শুরু করে। রবিবার সকাল ১০টায় যমুনার পানির স্তর ছুঁয়েছিল ২০৬.০১ মিটার। বিকাল ৪ টার সময় সেই সীমা দাঁড়ায় ২০৬.৩১ মিটার। রাত ৮টায় যমুনার পানিরস্তর  ২০৬.৩৯ মিটার। ক্রমেই স্তর বাড়ছে। কয়েক দিন আগে যমুনার জলোচ্ছ্বাসে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এমনকি লালকেল্লার দেওয়ালও ছুঁয়ে ফেলেছিল যমুনার জল। প্লাবিত হয়েছিল দিল্লির সবচেয়ে বড় শ্মশান নিগমবোধ ঘাট। তাই নতুন করে যমুনার জলস্তর বাড়ায় চিন্তায় প্রশাসন। রবিবার বিকালে নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হয়। মাইকিং করা হয়। নদী তীরবর্তী এলাকায় না থাকার বার্তা দেওয়া হয়। যমুনার জলস্তর এভাবে বাড়তে থাকলে দিল্লিতে ফের ধাক্কা খেতে পারে পানীয়-জল সরবরাহ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম