ঢাকা ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জানা গেল রোজা শুরুর সম্ভাব্য তারিখ আন্তঃমন্ত্রণালয় বৈঠকের পর স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত: ইসি সচিব সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের পৃথক ইউনিট গঠনের পরিকল্পনা ইয়েমেনে সংঘাতে বাড়ছে হতাহত, বাস্তুচ্যুত ১ লাখ ২৫ হাজার হাম উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু সাতক্ষীরায় পটকা মাছ খেয়ে ব্যবসায়ীর মৃত্যু স্থানীয় নির্বাচন নিয়ে ইসির ঘোষিত সময়সূচি চূড়ান্ত নয়: তথ্য উপদেষ্টা প্রি-পেইড মিটার রিচার্জ সমস্যায় দুঃখ প্রকাশ ওজোপাডিকোর একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি

দিনাজপুরে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২৩,  5:12 PM

news image

দিনাজপুরের নবাবগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৯ জন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের চড়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বালুবাহী ট্রাকের চালক পাবনা সাঁথিয়া উপজেলার আকরাম হোসেন (৩৫) ও বাসের যাত্রী দিনাজপুরের পার্বতীপুর উপজেলার আমবাড়ী এলাকার জিয়ারুল ইসলামের মেয়ে জান্নাত আরা (১২)। আহতদের পরিচয় জানা যায়নি। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহীদ হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকচালক আকরাম হোসেনের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম