ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৭ জুন, ২০২৫,  6:54 PM

news image

দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের ফুলবাড়ী উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায়  পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাজু ইসলাম ও মোতালেব নামে মোটরসাইকেলের দুজন আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ জুন) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল। জানা যায়, নিহত একজ‌নের নাম সাজু ইসলাম (৩২)। তিনি দিনাজপুর কাহারোল উপজেলার জগন্নাথপুর রামপুর গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে। অপরজন মোতালেব হোসেন (৩৩) একই উপজেলার হলেও তার বাবার নাম পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে দিনাজপুর শহর থেকে ফুলবাড়ী অভিমুখে মোটরসাইকেলটি যাওয়ার সময় অপরটির থেকে আসা একটি পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেলের একজন আরোহী নিহত হন। অপর মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার সময় তারও মৃত্যু হয়। এ বিষয়ে ফুলবাড়ী থানার ওসি এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, স্থানীয়রা পিকআপের ড্রাইভার ও হেলপারকে আটক করলেও পুলিশ আসতে দেরি হওয়ায় আটক ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম