ঢাকা ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সম্মিলিত ইসলামী ব্যাংকের সাবসিডিয়ারি ইআইআইএল-এর চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ

দিনাজপুরে চায়ের দোকানে ঢুকে পড়ল লরি, নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১১ মে, ২০২৪,  4:54 PM

news image

দিনাজপুরের কাউগা নামক স্থানে চালক ঘুমিয়ে পড়ায় রাস্তার পাশের চায়ের দোকানে ঢুকে যায় লরি। এতে ঘটনাস্থলেই নিহত হন নৈশপ্রহরীসহ আরও এক ব্যক্তি। নিহতরা হলেন, দিনাজপুর সদরের বিশ্বনাথপুর গ্রামের মৃত আজির হোসেনের ছেলে কাউগা বাজারের নৈশপ্রহরী আজাহার আলী (৬০) এবং কাউগা হাটখোলা গ্রামের রানা (২৫)। শনিবার (১১ মে) ভোর ৬ টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দিনাজপুরে আসার পথে কাউগা নামক স্থানে লরির চালক রাজু খন্দকার ঘুমিয়ে যান। এসময় লরিটি কাউগা বাজারের সোবহানের চায়ের দোকানের ভেতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই বাজারের নৈশ প্রহরী আজাহার আলী এবং চায়ের দোকানে আসা রানা নিহত হন। দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন জানান, লাশগুলো উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম