ঢাকা ২০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

দিনাজপুরে গাড়িচাপায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

#

নিজস্ব প্রতিনিধি

৩১ মার্চ, ২০২২,  10:51 AM

news image

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আলমনগর বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ ৩ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ মার্চ) দিনগত রাত ১২টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন, উপজেলার উত্তর শ্যামপুর গ্রামের মো. রবিউল ইসলামের ছেলে রিমন ইসলাম (২২), নারায়নপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে কিবরিয়া ইসলাম (৩০) ও কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩)।

তাদের মধ্যে কিবরিয়া ইসলাম উপজেলার বিনোদনগর ইউনিয়ন শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। জানা গেছে, বুধবার (৩০ মার্চ) রাত ১২টার দিকে নিহত তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথে আলমনগর বাজারের সামনে পৌঁছালে একটি অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলে থাকা ৩ জনই মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই নিহত হন। নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, বুধবার (৩০ মার্চ) রাতেই সংবাদ পেয়ে নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা গাড়িটি আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম