ঢাকা ২০ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

দায়িত্ব পালনের পাশাপাশি রাস্তায় ট্রাফিক পুলিশের ইফতার

#

১৩ মার্চ, ২০২৪,  11:20 AM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুরে প্রথম রোজায় রাস্তায় জনগণের স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত, যানজট নিরসন ও যানবাহনের শৃঙ্খলা রক্ষায় ট্রাফিক বিভাগের সদস্যদের রাস্তায় উপস্থিতি অনস্বীকার্য। এই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজানে দায়িত্ব পালনকালে ট্রাফিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ট্রাফিকের সহযোগী ভলেন্টিয়ারদের সাথে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করেছে। এ সময় পথচারী মানুষের মাঝেও ইফতার বিতরণ করা হয়। মঙ্গলবার ১২ মার্চ রংপুর নগরীর টাউন হল চত্বর সাবেক (লক্ষ্মী সিনেমা হল) এলাকায় ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মেনহাজুল আলম পিপিএম-সেবা, এই আয়োজন করেন। ট্রাফিক পুলিশের এই ইফতার করার দৃশ্য দেখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওমর ফারুক তার ফেসবুক ওয়ালে লিখেছেন, অন্যকে নিরাপদে ঘরে পৌঁছে দিয়ে এই পুলিশ সদস্যবৃন্দ রাস্তায় দাঁড়িয়ে ইফতার করছে। অথচ তাঁদেরও সন্তান আছে, পরিবার আছে, প্রিয়জন আছে। তাঁদের প্রিয়জনও পথ চেয়ে থাকে। রমজানে মাঠে রাষ্ট্রীয় ও সামাজিক দায়িত্বে নিয়োজিত প্রতিটি মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান। তিনি আরও লিখেছেন, কত টাকা বেতন দিলে আপনি, আমি এভাবে ইউনিফর্ম পরে রাস্তায় দাঁড়িয়ে ইফতার করবো?। ইফতার অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর জয়ন্ত কুমার সেন, টি আই এডমিন মোঃ বেলাল হোসেন সহ ট্রাফিক বিভাগের অন্যান্য কর্মকর্তাগণ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম