ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম উপসর্গে আরও ৮ জনের মৃত্যু গ্যাস সংকট কাটাতে ১৫০ কূপ খনন ও ৩ এলএনজি টার্মিনালের পরিকল্পনা গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা নেই সরকারের: তথ্যমন্ত্রী নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব সেপ্টেম্বরে ডেঙ্গুতে মৃত্যু সর্বোচ্চ অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প চাকরি ফিরে পেতে ঢাকায় বিজিবির চাকরিচ্যুত সদস্যদের অবস্থান কর্মসূচি চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের লেখা অভিনেত্রী বাঁধনের বাসায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী

দামুড়হুদায় মেয়েকে কুপিয়ে হত্যা করলেন বাবা

#

নিজস্ব প্রতিনিধি

০১ অক্টোবর, ২০২৩,  4:46 PM

news image

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ঋণের কিস্তি দেয়া নিয়ে দ্বন্দ্বে মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তির নাম আজিবার রহমান। নিহত মেয়ে মর্জিনা খাতুন (৩৫)। শনিবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের বোনের ছেলে হুসাইন বলেন, সন্ধ্যায় সমিতি থেকে নেওয়া ঋণের কিস্তির টাকা দেওয়া নিয়ে বাবা আজিবার মণ্ডলের সঙ্গে মর্জিনা খাতুনের বাকবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আজিবার মণ্ডল। একপর্যায়ে বাড়ির একটি গর্তে ফেলে রাখেন। এসময় মর্জিনার চিৎকারে তার মেয়ে রেকসোনা ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আজিবার। পরে দুইজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রেকসোনার দুই হাত জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেওয়া হয়েছে। এসআই ইমরান হোসেন বলেন, ঘটনার পর থেকে অভিযুক্ত আজিবার রহমান পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম