ঢাকা ১৭ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

দাঁড়িয়ে থাকা ভ্যানে বাসের ধাক্কা, নিহত ৪

#

নিজস্ব প্রতিনিধি

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  4:51 PM

news image

দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে একটি দাঁড়িয়ে থাকা ভ্যানকে ধাক্কা দেয় একটি বাস। এ ঘটনায় ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে এই ঘটনা ঘটে। দশমাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, রানীরবন্দর বাজারে ভ্যানটি যাত্রী নিয়ে দাঁড়িয়েছিল। এ সময় দিনাজপুর থেকে রংপুরগামী একটি বাস ঢাকা মেট্রো ব- ১৫-৫৪৯৩ ভ্যানটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন নিহত হয়েছেন। খবর পেয়ে দশমাইল হাইওয়ে থানা ও চিরিরবন্দর ফায়ার সার্ভিস উদ্ধারকাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম