ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি

দক্ষিণ কোরিয়ায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৩১

#

আন্তর্জাতিক ডেস্ক

১৬ জুলাই, ২০২৩,  5:03 PM

news image

ভারী বর্ষণের কারণে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে দক্ষিণ কোরিয়ায়। রবিবার টানেলের নিচে আটকে পড়া আরও পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে। খবর রয়টার্সের। অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অনেক এলাকা। দেশজুড়ে বেশ অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো অনেক মানুষ নিখোঁজ রয়েছেন। এদিকে, বন্যায় বিভিন্ন টানেলে অনেক গাড়ি আটকা পড়েছে। উদ্ধারকারীরা টানেলে আটকে থাকা গাড়ির কাছে পৌঁছাতে লড়াই করছে। দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, উত্তর চাংচেওং প্রদেশের বাঁধ প্লাবিত হয়েছে। উদ্ধার অভিযানে অংশ নিতে দেশটির সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন প্রধানমন্ত্রী হান ডাক-সো। হাজার হাজার মানুষকে বন্যা কবলিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার সকালে গোয়েসান বাঁধ তলিয়ে যাওয়ায় স্থানীয় প্রায় সাত হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম