ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ অক্টোবর, ২০২৪,  4:42 PM

news image

দক্ষিণ আফ্রিকার পোর্ট এলিজাবেথ শহরের অদূরে লুরি এলাকায় মামুন সরদার নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে নিহতের নিজ দোকানে খুনের ঘটনা ঘটে। জানা যায়, সন্ধ্যার পর একজন দুর্বৃত্ত বন্দুকধারী কাস্টমার সেজে দোকানে প্রবেশ করে। এসময় ক্যাশ কাউন্টারে বসে থাকা মামুনের মাথায় তিন রাউন্ড গুলি করে মৃত্যু নিশ্চিত করে। তবে দুর্বৃত্ত পালিয়ে যাওয়ার সময় ক্যাশের কোন টাকা পয়সা বা মূল্যবান জিনিস পত্র কিছুই নেয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে। কি কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখছে পুলিশ। নিহত মামুন সরদার বরিশাল জেলার বাবুগঞ্জের বাসিন্দা।  একটি সূত্র জানিয়েছে, কয়েকমাস পূর্বে মামুনের পার্টনারের সাথে একটি ঝামেলা সৃষ্টি হয়। সে সমস্যার মামলা কোর্ট পর্যন্ত গড়ায়। সেই মামলায় কয়েকদিন আগে কোর্টের রায় আসে মামুনের পক্ষে। তাই এই ঘটনায় পার্টনারের হাত রয়েছে কিনা তা নিয়ে আলোচনা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম