ঢাকা ২১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু ঢাকার পল্লবীতেও বাসে আগুন এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগে খুবির ৪ শিক্ষার্থীসহ আসামি ২৯ আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে মাথায় আঘাত করে হত্যা: পুলিশ সরকারি চাকরিতে তদবির করলেই বিভাগীয় ব্যবস্থা আমরা সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: মিয়া গোলাম পরওয়ার চিকিৎসাসেবায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, দেশে আসছে বিশ্বসেরা প্রযুক্তি ঢাকায় ককটেল বিস্ফোরণের রহস্য জানাল পুলিশ অপ্রতিম হত্যায় গ্রেফতার ৪, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের খেলা অনিশ্চিত

#

ক্রীড়া প্রতিবেদক

৩১ অক্টোবর, ২০২১,  12:47 AM

news image

হ্যামস্ট্রিংয়ের চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের খেলা অনিশ্চিত। শুধু সাকিব আল হাসানই নন, তার মতো ইনজুরিতে আছেন উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও। চোটের কারণে সবশেষ উইন্ডিজ ম্যাচে খেলতে পারেননি তিনি।  দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও তার খেলা অনিশ্চিত।  এ ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, সাকিবের হ্যামস্ট্রিংয়ে কিছু ইস্যু আছে, আজকে তো মোটামুটি খেলা শেষ করতে পারল, আমাদের হাতে পরবর্তী ম্যাচের আগে তিন দিন সময় আছে, তাড়াহুড়ো নেই। দুই দিন বিশ্রাম নেওয়ার পর কী উন্নতি হয় তারপর বলা যাবে। ইংল্যান্ড ম্যাচের আগে নেটে ব্যাটিং অনুশীলনের সময় ব্যথা পান নুরুল হাসান সোহান। উইন্ডিজ ম্যাচের আগে ব্যথা বেড়ে যাওয়ায় মাঠে নামা হয়নি সোহানের। এ ব্যাপারে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, সোহানের ডান টেসটিসে বলের আঘাত লেগেছে। ব্যথা আছে, আপাতত তিন দিন কমপ্লিট রেস্ট দেওয়া হয়েছে। আজকে প্রথমদিন গেল। কাল-পরশু রেস্টে থাকবে। পর্যবেক্ষণ হবে, তখন সিদ্ধান্ত নেব সোহান খেলতে পারবে কিনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম