ঢাকা ১৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ বিশ্বব্যাংক বাংলাদেশের পাশে থাকতে খুবই আগ্রহী: অর্থমন্ত্রী শাসন করায় শিক্ষককে গাছের ডাল দিয়ে পিটিয়ে আহত, স্কুলছাত্র বহিষ্কার প্রবাসী কার্ডের ব্যবস্থা হচ্ছে, কার্ডধারীরা পাবেন ৩ শতাংশ প্রণোদনা: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী প্রবাসীদের সংকট সমাধানে বিশেষ আদালত গঠন করবে সরকার: আইনমন্ত্রী সরকারের জবাবদিহিতা আদায়ে বিরোধীদলকে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি ও সমন্বিত পরিকল্পনা নেওয়ার তাগিদ রাষ্ট্রপতির দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল ৩২৬৬ টাকা পুরান ঢাকার আগুন ১২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে, ৪ ফায়ার ফাইটার হাসপাতালে

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা

#

২৮ জুন, ২০২৩,  12:21 AM

news image

দক্ষিণ আফ্রিকায় রিগান ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বাংলাদেশ সময় সোমবার (২৬ জুন) রাত ৯টার দিকে দেশটির ফ্রি স্টেট প্রদেশের বোতশাবেলোতে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে তিনি খুন হন। নিহতের ছোটো ভাই ফাহিম মাহমুদ বলেন, ২০০৯ সালে আমার বড় ভাই রিগান দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সোমবার রাতে তিনি নিমালামাল ক্রয় করে নিজ দোকানের সামনে যান। এ সময় গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাটইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, রিগানের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ দেশে ফিরিয়ে আনতে পরিবারের পক্ষ থেকে সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম