ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম ও হামের উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু ‘উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে সরকার’ নবম পে স্কেল: বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ বর্ষার প্রথম দিন আজ যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ নতুন মামলায় গ্রেপ্তার তৌহিদ আফ্রিদি ভঙ্গুর অর্থনীতি স্থিতিশীল ও সমৃদ্ধশালী করাই বাজেটের বড় চ্যালেঞ্জ: অর্থমন্ত্রী ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার দিলো কেন্দ্রীয় ব্যাংক বেনজীরের গ্রেপ্তারের খবরে যা বললেন পরীমণি

দক্ষিণী চিরঞ্জীবী-রবির সঙ্গে উর্বশীর রোমান্স

#

বিনোদন ডেস্ক

০৭ নভেম্বর, ২০২২,  1:13 PM

news image

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী উর্বশী রাওতেলা। এবার বলিউডের গণ্ডি পেরিয়ে দক্ষিণী সিনেমার মেগাস্টার চিরঞ্জীবী ও রবির সঙ্গে রোমান্স করবেন এই অভিনেত্রী। ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ শিরোনামে একটি সিনেমা নির্মাণ করছেন পরিচালক কে এস রবীন্দ্র। আর এই সিনেমায়ই দক্ষিণী নায়ক চিরঞ্জীবী ও রবির সঙ্গে রোমান্স করতে দেখা যাবে উর্বশীকে। এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে টলিউড ডটনেট। তবে এ বিষয়ে এখনও মুখ খোলেননি উর্বশী ও সিনেমা সংশ্লিষ্টরা। অ্যাকশন-থ্রিলারের এই ছবিতে আরও অভিনয় করছেন—শ্রুতি হাসান, ক্যাথেরিন তৃষা ও ববিসহ অনেকেই। উর্বশী সিনেমাটির একটি আইটেম গানে চিরঞ্জীবী ও রবির সঙ্গে রোমান্স করবেন বলে জানা গেছে। জানা গেছে, ‘ওয়ালটেয়ার ভিরিয়া’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন উর্বশী রাওতেলা। আর এই গানের জন্য ইতোমধ্যে বড় পরিসরে সেট নির্মাণকাজ চলছে। তবে কয়েক দিন আগে এই ছবির টিজার মুক্তি পেয়েছে। সিনেমার টিজার দেখে ব্যাপক প্রশংসা করেছেন নেটিজেনরা। উল্লেখ্য, সিনেমাটি প্রযোজনা করছেন প্রযোজক সংস্থা মিথরি মুভি মেকার্স। ২০২৩ সালে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। তবে বর্তমানে আরেকটি তেলেগু সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত রয়েছে উর্বশী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম