ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

থাইল্যান্ডে বাসে আগুন, শিশুসহ ২৫ জনের মৃত্যুর শঙ্কা

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ অক্টোবর, ২০২৪,  8:19 PM

news image

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের কাছেই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ার পর সেটিতে আগুন ধরে গেছে। এতে অন্তত ২০ শিশুসহ ২৫ জনের মৃত্যু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ওই বাসটির ভেতর থেকে ১৬ শিশু ও তিনজন শিক্ষক বেরিয়ে আসতে পেরেছেন বলে জানা গেছে। তবে এখনও ২২ শিশু ও তিনজন শিক্ষক ‘নিখোঁজ’ রয়েছেন।  দুর্ঘটনাস্থলের প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। তদন্তকারীরা আগুনের উত্তাপের কারণে গাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বাসটি উত্তরাঞ্চলীয় উথাই থানি প্রদেশের একটি স্কুল ফিল্ড ট্রিপ থেকে ফিরে আসা শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের বহন করছিল। থাইল্যান্ডের পরিবহনমন্ত্রী সুরিয়াহে জানান, এটি  অত্যন্ত দুঃখজনক ঘটনা। বাসটি সিএনজি-চালিত (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) ছিল কি না তা খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ‘মন্ত্রণালয়কে অবশ্যই একটি উপায় বের করতে হবে। সম্ভব হলে এই ধরনের যাত্রীবাহী যানবাহনের জন্য সিএনজি ব্যবহার নিষিদ্ধ করা হবে। কারণ এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম