ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় লরিতে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে মামলা উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে চুয়েটে সর্বাত্মক শাটডাউন বাসভাড়া বাড়ল দূরপাল্লা ও মহানগরে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি পুনর্নির্ধারণ দূরপাল্লার বাসে কিমি প্রতি ৮ পয়সা, শহরে ১০ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব জ্বালানি তেলের দাম বাড়ানোর ইস্যুতে আইএমএফের কোনো শর্ত নেই: জাহেদ উর রহমান নারীর গোলাপি বাস: তেলের টাকাই উঠছে না দিনে ভর্তুকি ৫০ হাজার নিয়ম না মানলে অনুমোদিত ক্লিনিকও বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডব, বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকচালক ও হেলাপার নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২১ অক্টোবর, ২০২৫,  4:45 PM

news image

ময়মনসিংহের ত্রিশালে সড়ক দুর্ঘটনায় ট্রাকের চালক ও হেলাপার নিহত হয়েছেন। ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ত্রিশালের অদুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বৈলর বড় পুকুর পাড় জামে মসজিদ সংলগ্ন ময়মনসিংহ গামী মালবাহী একটি ট্রাককে অপর এক ট্রাক পিছন দিক থেকে ধাক্কা দেয়। এসময় একটি ট্রাকের অজ্ঞাত চালক (২৮) ও হেলপার গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রাশেদ আহমেদ জানান, চালক ও হেলপারকে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম