ঢাকা ১৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাইজবন্ডে সঞ্চয়কারীদের আগ্রহে ভাটা গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব ফিক্সিংকাণ্ডে বিপিএলের আরও দুই কর্মকর্তা নিষিদ্ধ কুষ্টিয়ার বাজারে চালের কেজিতে বেড়েছে ৫ টাকা স্ত্রীসহ আসিফ মাহমুদের দেশ-বিদেশের সম্পদের তথ্য চাইল দুদক এসআই আলতাফ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর নেপালে বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা বালেন্দ্র শাহের নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি এবার ৬-০ গোলে হারল বাংলাদেশ নওগাঁয় প্রথম ধাপে কৃষক কার্ড পাচ্ছেন ১৭৮৫ জন

ত্রিশালে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

#

নিজস্ব প্রতিনিধি

০৭ এপ্রিল, ২০২৪,  4:39 PM

news image

ময়মনসিংহের ত্রিশালে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাদির জিলানি (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত আব্দুল কাদির জিলানি উপজেলার মোক্ষপুর ইউনিয়নের জামতলা গ্রামের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মঠবাড়ি ইউনিয়নের খাগাটি বাজারের ঈদগাহ মাঠে এ ঘটনা ঘটে। ত্রিশাল থানার এসআই বিকাশ সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একই গোষ্ঠীর মামুন-সোহাগের সঙ্গে আব্দুল কাদির জিলানির দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে মামুন ও সোহাগের লোকজনের সঙ্গে আব্দুল কাদির জিলানির লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল কাদির জিলানি আহত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম