ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার মূল শক্তি: ডা. জাহিদ হোসেন সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার খুলনায় ইটভাটায় যুবককে গুলি করে হত্যা সূর্যগ্রহণ দেখতে স্পেনে উপচে পড়া ভিড়, হুলস্থুল কাণ্ড লঘুচাপ সৃষ্টি: সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত সৌদির সামরিক অবস্থানে হুতির হামলা, বেশ কয়েকজন হতাহত রাষ্ট্রপতি নির্বাচন: ভোট গ্রহণের জন্য ডাকা হয়েছে সংসদের বৈঠক দক্ষিণ আফ্রিকায় খনির বর্জ্যের স্তূপ ধসে নিহত ১৪ শ্রমিক কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়া মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

ত্বকের পরিচর্যায় তুলসি

#

লাইফস্টাইল ডেস্ক

০৮ নভেম্বর, ২০২২,  4:03 PM

news image

শীত আসা মানেই ত্বকের নানা সমস্যা। এমন সময় ত্বকের যত্নে তুলসি ব্যবহার করতে পারেন। তুলসি দিয়ে তৈরি করা ফেসপ্যাক ব্যবহার করলে নানা উপকার মিলবে। সেসব ফেসপ্যাকের সন্ধান দিতেই আজকের এই লেখা।

তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের যত্ন নিয়ে তুলসি, লবঙ্গ এবং নিমপাতা একসঙ্গে বেটে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ভালোমতো লাগিয়ে নিন। শুকোবার পর ধুয়ে ফেলুন। শীতে ত্বক থাকবে প্রাণবন্ত।

শীতের ডায়েটে পেঁয়াজের পাতাশীতের ডায়েটে পেঁয়াজের পাতা

ত্বকের লাবণ্য ধরে রাখতে

তুলসী পাতার গুঁড়োর সঙ্গে ওটস গুড়ো ও এক চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকোবার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত দুদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন।

ব্রণের সমস্যা সামলাতে

সারা বছরই ব্রণের সমস্যা থাকলেও শীতে তা যেন ভয়াবহ রূপ নেয়। শুষ্ক ত্বকের জন্য এই সমস্যা আরও ভয়াবহ আকার নেয়। সেজন্য নিমপাতা ও এক চামচ লেবুর রসের সঙ্গে তুলসীপাতা বেটে নিন। লাগানোর কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ব্রণ সামাল দেওয়ার কাজ সহজ হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম