ঢাকা ১১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাপাহারে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত ৩৫ বছর পর আবারও ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়ায় যাচ্ছে বাংলাদেশ সৌদিতে নিহত ১৬ প্রবাসীর পরিবার পাবে বিশেষ অনুদান ‘সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা’ পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে: ডিএসসিসি প্রশাসক চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩ বন্ধ ৪১ বিদ্যুৎকেন্দ্র, গ্রামে তীব্র লোডশেডিং যুদ্ধের কারণে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর অন্যতম বাংলাদেশ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২ মোবাইল ব্যাংকিংয়ে নজরদারি

তোরেসকে পেতে বার্সেলোনাকে প্রস্তাব পিএসজির

#

স্পোর্টস ডেস্ক

১১ আগস্ট, ২০২৬,  11:18 AM

news image

স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেরান তোরেসকে ভেড়াতে বার্সেলোনার কাছে ৫০ মিলিয়ন ইউরো মূল্যের একটি প্রস্তাব জমা দিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেই (পিএসজি)। সোমবার ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানো সামাজিক মাধ্যমে একটি পোস্টে এমনটাই জানিয়েছেন।


স্প্যানিশ ফরোয়ার্ডের সঙ্গে মৌখিক চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে পিএসজি। তবে ব্লাউগ্রানাদের সঙ্গে তাদের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। ফলে চুক্তির সফল সমাপ্তি এখন আলোর মুখ দেখতে যাচ্ছে।


২০২৬ সালের বিশ্বকাপ ফাইনালের একমাত্র গোলদাতা তোরেস শিগগিরিই ফ্রান্সে পাড়ি জমাবেন বলে আশা করা হচ্ছে এবং যেখানে তিনি পুনরায় লুইস এনরিকের অধীনে খেলার সুযোগ পাবেন—যার অধীনে স্পেন জাতীয় দলেও খেলেছেন তিনি।


ম্যানচেস্টার সিটি থেকে যোগ দেওয়ার পর চার বছর ধরে বার্সেলোনার হয়ে খেলা তোরেস সব প্রতিযোগিতা মিলিয়ে ২০০টিরও বেশি ম্যাচ খেলেছেন এবং ৬৫টি গোল করেছেন। গত মৌসুমে তিনি ৪৯টি ম্যাচে অংশ নিয়েছেন। তার ক্লাব বদলের মূলে গেম টাইম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম