ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

তেল আবিবে পৌঁছাল হামাসের মুক্তি দেওয়া দুই ইসরায়েলি জিম্মি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৩,  4:39 PM

news image

নুরিট কুপার (৭৯) ও ইয়োভড লিফশিটজ (৮৫) নামের দুই ইসরায়েলি প্রবীণ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। সোমবার রাতের দিকে তারা ইসরায়েলের রাজধানী তেল আবিবে পৌঁছান। সেখানে তাদেরকে চিকিৎসা দেওয়া হবে। হামাস জানিয়েছে মানবিক ও তাদের স্বাস্থ্যের কথা বিবেচনায় তাদেরকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল জিম্মিদের মুক্তির কাজে সহায়তা করায় মিশরকে ধন্যবাদ জানিয়েছে। এখানে রেডক্রস গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।  তবে এখনো কুপার স্বামী আমিরাম ও লিফশিটজের স্বামী ওডেড এখনো হামাসের কাছে জিম্মি রয়েছে। এদিকে হোয়াইট হাউজ ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কর্মকর্তারা মনে করছেন এখন গাজায় যুদ্ধবিরতির উপযুক্ত সময় নয়। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি সোমবার বলেছেন, আমরা মনে করি না যে এখন যুদ্ধবিরতির সময়। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম