ঢাকা ২৯ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক ব্রাজিলের হয়ে খেলা নিয়ে অবশেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন কাজ শুরু ১৩ জেলায় ব্যাপক বজ্রবৃষ্টির আভাস, নৌবন্দরেও সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার শিল্পখাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর সুন্দরবনে বাড়ছে বাঘের সংখ্যা ইতালির কোচ হিসেবে ফিরছেন রবার্তো মানচিনি শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

তেলিয়াপাড়া টু চুনারুঘাট পুরাতন সড়ক রাত ১০ টার পর বন্ধ থাকবে

#

২৭ ফেব্রুয়ারি, ২০২৫,  4:22 PM

news image

রুহুল আমীন খান উজ্জ্বল: দেশের সড়ক গুলোতে সম্প্রতি বৃদ্ধি পেয়েছে ডাকাতির ঘটনা। যে কারণে হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ভেতর দিয়ে যাওয়া ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে রাত ১০টার পর দূরপাল্লার গাড়ি সাবধানে ও সতর্কতার সাথে  চলাচল করার  সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‍ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের মাধবপুর উপজেলার  থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটি জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে রাত দশটার পরে চেকপোস্টের মাধ্যমে ১০ থেকে ১৫ টা গাড়ি যদি হয় আর যাত্রীরা যদি অপেক্ষা করে তাহলে পুলিশের পাহারায়  তেলিপাড়া থেকে চুনারুঘাট পর্যন্ত  গন্তব্যস্থানে পৌঁছে দেওয়া হবে,এবং চুনারুঘাট অপেক্ষারত  যাত্রীদেরকে তেলিয়াপাড়া তার গন্তব্য স্থানে পৌঁছে দিবে পুলিশের দায়িত্বে। তিনি আরো বলেন, তেলিয়াপাড়া থেকে চুনারুঘাট যাওয়ার রাস্তাটির প্রায় ১৩ কিলোমিটার। এই সড়ক পাহাড় ও চা বাগানবেষ্টিত। যে কারণে মোবাইল নেটওয়ার্ক থাকে না। কেউ বিপদে পড়লেও সাহায্যের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন না। এই সুযোগটাই নিচ্ছে অপরাধীরা। আইনশৃঙ্খলা কমিটির সভা ও হবিগঞ্জের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট থাকবে পুলিশের। কেউ চুনারুঘাট যেতে চাইলে অল্প সংখ্যক যাত্রী যদি হয় আর অপেক্ষা না করতে চায় তাহলে  তাকে বিকল্প রাস্তা হিসেবে বর্তমান ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে যেতে পারবে চুনারুঘাট । ওই এলাকার স্থানীয়দের চলাচলে সহযোগিতা করবে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম